ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা জামী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদুল্লাহ জামীকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার শহরের সতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাওলানা মুহাম্মদুল্লাহ জামী কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকার মৃত মাওলানা আ. রহমান জামীর ছেলে। তিনি সতাল দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল এবং জমিয়তে উলাময়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ জেলা জমিয়তে ইসলামের সভাপতি।

পুলিশ জানায়, হেফাজতে ইসলামের ডাকা গত ২৮ মার্চ হরতালের দিন কিশোরগঞ্জে নাশকতা ও সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, হেফাজত তাণ্ডবে সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় তিনি অন্যতম আসামি। তিনি পলাতক ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102