ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী ডিবির অভিযানে উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৫৬ বার পঠিত

হেফাজত ইসলামের সাবেক নেতা গ্রেপ্তার মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার বসিলা এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।

ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান সতত্য নিশ্চিত করে বলেন, সোমবার ঝর্ণার বাবা ওলিয়ার রহমান তার মেয়ের সন্ধান চেয়ে কলাবাগান থানায় একটি জিডি করেন। জিডির সূত্র ধরে দুপুরে ঝর্ণাকে বসিলার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। পরে বিকেলে তাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।

এদিকে কলাবাগান থানায় করা জিডিতে ঝর্ণার বাবা উল্লেখ করেছেন, মামুনুল হকের অপকৌশলে ঝর্ণার সুখের প্রথম সংসার ভেঙে যায়। একপর্যায়ে জীবনের তাগিদে কাজের সন্ধানে ঝর্ণা ঢাকায় চলে আসে। গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে রিসোর্টকাÐের পর তিনি জানতে পারেন, ঝর্ণাকে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন মামুনুল হক।

দুদিন আগে ঝর্ণা ফোন করে তার নাতিকে (ঝর্ণার বড় ছেলে) জানান, তিনি গৃহবন্দী অবস্থায় আছেন। তার ওপর চাপ যাচ্ছে। তাকে জরুরিভিত্তিতে উদ্ধার করতে বলেন। যেকোনো সময় তাকে মেরে ফেলা হতে পারে। তিনি ঢাকায় মামুনুল হকের বোনের বাসায় আছেন। ঢাকায় কোথায় আছেন, জানতে চাইলে ফোনের অপর প্রান্ত থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি এ ঘটনা ঝর্ণার বড় ছেলের কাছ থেকে জানতে পেরে চরম উদ্বিগ্ন।

মামুনুল হকের লোকজন যেকোনো মুহূর্তে ঝর্ণাকে হত্যার পর মরদেহ গুম করতে পারে বলে তার সন্দেহ হচ্ছে। এ অবস্থায় জরুরিভাবে ঝর্ণাকে উদ্ধারের কথা বলেন ওলিয়ার রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102