ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অণ্ডকোষ চেপে স্বামীকে মেরে ফেলল স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

টাঙ্গাইলের সখীপুরে দাম্পত্য কলহের জের ধরে অণ্ডকোষ চেপে স্বামী কিতাব আলীকে হত্যার অভিযোগ ওঠেছে তার স্ত্রী হামিদা আক্তারের বিরুদ্ধে।

সোমবার বিকেলে উপজেলার বাঘবের গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিতাব আলী উপজেলার গজারিয়া ইউপি’র ইছাদিঘি গ্রামের বাঘবের পাড়ার কেরামত আলীর ছেলে এবং পেশায় ভাংগারি ব্যবসায়ী। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ এ ঘটনায় হামিদা আক্তারকে আটক করেছেন।

জানা যায়, সোমবার বিকেলে পারিবারিক কলহে স্বামী কিতাব আলীর সঙ্গে তার তৃতীয় স্ত্রী হামিদা আক্তারের ধস্তাধস্তি হয়। এ সময় একজন অপরজনকে কামড় দেয়। ঝগড়ায় স্বামীর সঙ্গে না পেরে স্ত্রী কিতাব আলীর অণ্ডকোষ চেপে ধরলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ ঘটনায় নিহতের প্রথম পক্ষের সন্তান লাভলী আক্তার বাদী হয়ে সখীপুর থানায় মামলা করলে নিহতের তৃতীয় স্ত্রী হামিদা আক্তারকে গ্রেফতার করে পুলিশ।

কিতাব আলীর আগের দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। হামিদা আক্তার কিতাব আলীর তৃতীয় স্ত্রী। তাদের চার বছরের এক ছেলে সন্তানও রয়েছে।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির বলেন, মরদেহের শরীরে ও হাতে কামড়ের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। স্ত্রী হামিদা আক্তারকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102