ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাজ্য বিএনপি সভাপতির সিলেটের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের সিলেটের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভোরে আব্দুল মালেকের দক্ষিণ সুরমার তেতলী গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে- এতে কেউ আহত হননি বলে জানিয়েছেন স্থানীয়রা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বিএনপি নেতা আব্দুল মালিক। এর আগেও তিনি একাধিক টকশো ও অনুষ্ঠানে একই ধরনের ঘটনা ঘটান। এতে ক্ষুব্ধ হয়ে সিলেট জেলা ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরে তার তেতলী গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ইটপাটকেল ছুড়ে। পরে বাড়ির বাইরে একটি স্থানে অগ্নি সংযোগ করে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন- ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ যাওয়ার পরপরই ক্ষুব্ধ হওয়া লোকজন চলে যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102