চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইফতারি খাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় দুই ইন্টার্ন ডাক্তারসহ উভয়পক্ষের মোট ৮ জন আহত হয়। মঙ্গলবার (২৭ এপ্রিল) ইফতারের পরে ‘সিএমসি ক্যাফে’র সামনে এ ঘটনা ঘটে। বিবাদমান দুই গ্রুপের এক পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল ও আরেক পক্ষ নগর আওয়ামী লীগ সেক্রেটারি আ জ ম নাসির উদ্দিনের অনুসারী।
জানা যায়, ক্যাফেটেরিয়াতে ইফতার খাওয়াকে কেন্দ্র করে নাছির গ্রুপের ছাত্রলীগের কর্মীরা নওফেল গ্রুপের কর্মীদের টিটকারি করে। এতে ক্ষিপ্ত হয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এমবিবিএস ৫৪ ব্যাচের শিক্ষার্থী ইন্টার্ণ চিকিৎসক সোহেল রানাসহ দুইজন আহত হয়।
এই বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, সন্ধ্যায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছে। তবে তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।