ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চৌদ্দগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত, আহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে লরির পেছনে মাইক্রোবাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ৪ জন। নিহত ব্যক্তি মাইক্রোবাসের যাত্রী ফেনী সদরের মাস্টার পাড়ার তপন দাসের ছেলে সজিব দাস (৩২)।

তিনি পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় এমরান ব্রিক্সের সামনে বুধবার এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এমরান ব্রিক্সের সামনে একটি ঢাকামুখী মাইক্রোবাস একটি লরির পেছন দিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। আহতদের মধ্যে সজিব দাস (৩২) নামের একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ‘ দুর্ঘটনায় একজন মারা গেছেন। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে ফাঁড়িতে আনা হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102