ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ার কুমারখালী থানায় চোখ বেঁধে চিত্রসাংবাদিককে নির্যাতনের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালী থানায় পুলিশ হাজতে এক চিত্রসাংবাদিককে চোখ বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৮ এপ্রিল) দুপরে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই চিত্রসাংবাদিকের নাম নাজমুস হাসিব।

বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার ক্যামেরাপার্সন হিসেবে কুষ্টিয়ায় কর্মরত তিনি।

জানা গেছে, সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়া গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় দায়িত্ব পালনকালে এটিএন বাংলার ক্যামেরাপার্সন হাসিবকে আটক করে ডিবি পুলিশ। পরে থানায় নিয়ে গিয়ে চোখ বেঁধে নির্যাতন করেছে পুলিশ।

নাজমুস হাসিব জানান, দায়িত্ব পালনকালে তাকে শালঘর মধুয়া থেকে ডিবি পুলিশ আটক করে কুমারখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। থানা পুলিশ তাকে গাড়িতে উঠিয়েই নির্যাতন শুরু করে। পরবর্তীতে থানায় নিয়ে আসার পর একটি রুমে দরজা আটকে চোখ বেঁধে হকিস্টিক ও হাতুড়ি দিয়ে তাকে বেদম মারধর করে। বর্তমানে তিনি কুমারখালী থানর হাজতে অসুস্থ অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার খাইরুল আলম বলেন, কোনো সাংবাদিককে নির্যাতন করা হয়নি। নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে কুমারখালী থানায় সাংবাদিকরা অবস্থান নিয়েছেন। এ ব্যাপারে সঠিক ব্যবস্থা নেয়া না হলে কঠোর কর্মসূচিতে যাবেন বলে সাংবাদিক নেতারা জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102