শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি খাসপাড়া এলাাকায় দুপুর দুইটাইর দিকে বিদ্যুতায়িত হয়ে আবু রায়হান (৭) নামে এক শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। রায়হার ওই এলাকার জনৈক নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মাল্টিপ্লাগ লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ধরণা করা হচ্ছে, তার বা মাল্টিপ্লাগে কোন লিকেজ থাকতে পারে।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছে, ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পলিশ পাঠনো হয়েছে।