ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চীনে কিন্ডারগার্টেনে ছুরি হামলা, ১৬ শিশুসহ ১৮ জন আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

চীনের একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলায় ১৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৬ জনই শিশু। বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংঝি প্রদেশে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

দেশটির রাষ্ট্র পরিচালিত চীন গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিভি) জানিয়েছে, সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আহত সবাইকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এ ঘটনার তদন্ত চলছে।

মূলত কিন্ডারগার্টেন এবং স্কুলগুলো লক্ষ্য করে ছুরি হামলা একটি সাধারণ ঘটনা। এ ধরনের হামলাগুলোতে বেশির ভাগ মানসিকভাবে বিকারগ্রস্ত লোকেরা জড়িত। চলতি বছরের জানুয়ারিতে চীনের কুনমিংয়ে ছুরি হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সাতজন আহত হয়। পরে পুলিশ তাকে গুলি করে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102