ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করা এবং মামুনুল হক কাণ্ডে উস্কানিমূলক পোস্ট দেয়ার দায়ে নারায়ণগঞ্জে দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) তাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়। তারা হলেন- রূপগঞ্জের নগরপাড়ার মৃত কদু মিয়ার ছেলে তরিকুল (২৯) ও ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে ইমরান হোসেন (৩২)।

জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা হাফিজুর রহমান জানান, তাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। হেফাজতের হামলার সঙ্গে তারা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102