ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় আক্রান্ত হয়ে শঙ্খ ঘোষের স্ত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

করোনায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে মৃত্যু হয় বাংলা সাহিত্যের প্রসিদ্ধ কবি শঙ্খ ঘোষের। এবার না ফেরার দেশে চলে গেলেন তার স্ত্রী প্রমিতা ঘোষ। করোনায় আক্রান্ত হয়ে তিনি হোম আইসোলেশনে ছিলেন। বৃহস্পতিবার ভোরে সল্টলেকের নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রতিমা।

প্রমিতার বয়স হয়েছিল ৮৯ বছর। তবে প্রতিমাই নয়, তার পরিবারের আরও কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

প্রতিমার জন্ম পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সহপাঠিনী ছিলেন তিনি। অধ্যাপনা করেছেন বিদ্যাসাগর মর্নিং কলেছে। একাধিক বইও লিখেছেন তিনি।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে গত ২১ এপ্রিল নিজের বাসভবনে প্রয়াত হন কবি শঙ্খ ঘোষ। স্বামীর মৃত্যুর পরই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে প্রতিমার। মানসিক দিক থেকেও তিনি কিছুটা ভেঙে পড়েছিলেন। অবশেষে স্বামীর মৃত্যুর নয় দিনের মাথায় চলে গেলেন শঙ্খ-জায়া প্রতিমাও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102