ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বয়স্ক ভিক্ষুককে বেঁধে নির্যাতন, আটক ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

ধান চুরির অভিযোগ এনে নেত্রকোণার মদনে আব্দুল বারেক (৫৫) নামের এক বয়স্ক ভিক্ষুককে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়েছে। তাকে পেটানোর একটি ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার(২৮ এপ্রিল) উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগড়ির পূর্বহাটি গ্রামে।কয়েক ঘণ্টাব্যাপী অমানসিক নির্যাতনের পর তাকে পুলিশে হস্তান্তর করে নির্যাতনকারীরা। এ ঘটনায় মাসুদ নামে এক যুবককে ওই রাতেই আটক করেছে মদন থানার পুলিশ। আটককৃত মাসুদ গোবিন্দশ্রী গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল বারেক নামের ওই ভিক্ষুক ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনহাটি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি হাওরাঞ্চলে ধান কাটার সময় ভিক্ষা করতে এসেছিলেন। কয়েক বছর ধরে ওই ভিক্ষুক বৈশাখ এলে গোবিন্দশ্রী গ্রামে এসে ধান ভিক্ষা করেন। এ বছর গোবিন্দশ্রী গ্রামের আব্দুল খালেক এর ছেলে ঝুমন এর পরিত্যাক্ত ঘরে বসবাস করে ভিক্ষা করছিলেন। বুধবার (২৮ এপ্রিল) সকালে মুক্তার হোসেন এর ছেলে খাইরুল ধান চুরির অভিযোগে ভিক্ষুককে বেঁধে রাখে। পরে তার ছোট ভাই মাসুদসহ কয়েকজন ঘণ্টাব্যাপী ওই ভিক্ষুকের ওপর নির্যাতন চালায়। নির্যাতনের পর মদন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ২ বস্তা ধানসহ ওই ভিক্ষুককে আটক করে থানায় নিয়ে যায়। পরে নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে রাত আনুমানিক ২টার দিকে মাসুদকে আটক করা হয়।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম জানান, এ ঘটনায় মাসুদ নামে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102