ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আনভীরের আগাম জামিন আবেদন শুনবেন না হাইকোর্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৫৪ বার পঠিত

আত্মহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের আগাম জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আদালত জানায়, ভুল করে আনভীরসহ আরো ১৫ জনের আগাম জামিন আবেদন কার্যতালিকায় এসেছে।

গুলশানে মুনিয়া আত্মহত্যার পর চাউর হয় বিদেশে পালিয়ে গেছেন বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর। কিন্তু বুধবার হঠাৎ করেই জানা যায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন তিনি। কেটে যায় ধোঁয়াশা।

বৃহস্পতিবার সকাল থেকেই গণমাধ্যম কর্মীরা আনভীরের জামিন শুনানি ঘিরে হাইকোর্টে হাজির হন। কিন্তু সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ জানিয়ে আগাম জামিনের কোনো শুনানি হবে না।

সকাল ১১ টার আদালত এজলাসে উঠেই আনভীরের জামিন আবেদন বিষয়ে আদালতের নজরে আনা হয়। এসময় আদালত বলেন, তাদের আগাম জামিন শুনানির কোনো এখতিয়ারই নেই। আর তাই তালিকা থেকে মামলাটি বাদ দেন আদালত। এর আগেই প্রধান বিচারপতির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ মে পর্যন্ত কোনো আগাম জামিন শুনতে পারবেন না হাইকোর্ট।

এদিকে গুলশান জোনের ডিসি জানিয়েছেন, ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী দেশের বাইরে যাননি আনভীর। ঘটনার দিন সিসিটিভির ফুটেজে গুলশানের ফ্ল্যাটে যাওয়ারও কোনো প্রমাণ মেলেনি।

প্রয়োজনে ঘটনা অনুসন্ধানে আসামি আনভীরের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102