ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে ওই উপজেলার লতাচাপলী ইউনিয়নের লক্ষীপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর হাওলাদার জানান, তার জমির বিক্রি করা ঘাস জোড় করে গরু দিয়ে খাইয়ে নেন একই এলাকার মহাসীন হাওলাদার। এর প্রতিবাদ করায় লোহার রড দিয়ে পিটিয়ে জাহাঙ্গীর ও তার স্বজনদের আহত করেন মহসীন ও তার লোকজন। পরে খবর পেয়ে জাহাঙ্গীরের লোকজন এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

লতাচাপলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার জাফর উদ্দিন কুতুব জানান, গুরুতর আহত পাঁচজন হাসপাতালে ভর্তি আছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী জানান, ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102