ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পানি খাওয়ার কথা বলে ধর্ষণ, প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় রাসেল নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা।

গ্রেফতারকৃত রাসেল ঢাকার ওয়ারী থানার ধোলাইখালের আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার রাতে ফতুল্লা থানার তুষারধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবা মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ওই কিশোরীর পিতা একজন রং মিস্ত্রী এবং মা স্থানীয় একটি হোমিও ফার্মেসিতে চাকরি করেন। প্রতিদিন তারা সকাল ৮টার দিকে কাজের জন্য বের হয়ে যান এবং সন্ধ্যায় বাসায় ফেরেন। মাঝের সময়টুকু ওই কিশোরী একাই বাসায় থাকত। বিষয়টি নজরে আসে ধর্ষক রাসেলের। চলতি বছরের ৪ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে রাসেল পানি খাওয়ার কথা বলে ঘরে প্রবেশ করে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে এবং ওই ঘটনা কাউকে বললে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এরপর থেকে প্রায় ওই কিশোরীকে ধর্ষণ সে।

আরো জানা গেছে, রোববার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রাসেল ফের ওই কিশোরীকে ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার (২৭ এপ্রিল) অসুস্থ অবস্থায় তাকে ঢাকার মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে জানান- ওই কিশোরী অন্তঃসত্ত্বা। পরবর্তীতে মা-বাবাকে পুরো ঘটনায় জানায় ধর্ষণের শিকার কিশোরী।

ফতুল্লা মডেল থানার এসআই কৃষ্ণ পোদ্দার জানান, আসামি রাসেলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102