ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিবাহিত পুরুষের প্রেমে সাড়া দিয়ে লাশ হলো কিশােরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

ফরিদপুরের সালথায় বিবাহিত পুরুষের প্রেমের ফাঁদে পড়ে প্রাণ দিতে হয়েছে ১৪ বছরের এক কিশােরীকে। বুধবার সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কিশোরী ওই উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামের বাসিন্দা। অভিযুক্ত বাশার শেখ একই গ্রামের মনি শেখের ছেলে। বাশার শেখ বিবাহিত, তার দুই স্ত্রী ও দুই সন্তান আছে।

তার দাদি বলেন, ছয় বছর আগে আমার ছেলে হৃদরােগে মারা যায়। এরপর কাজের জন্য আমার পুত্রবধূ মেয়েকে আমার কাছে রেখে ঢাকায় চলে যায়। সেই থেকে আমিই আমার নাতনির দেখভাল ও পড়াশোনা চালাচ্ছিলাম। মাদরাসায় যাওয়া-আসার পথে আমার নাতনিকে প্রায়ই বাশার শেখ অনৈতিক প্রস্তাব দিতো। এক পর্যায়ে নানা ভয়ভীতি দেখিয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলে বাশার।

জানা গেছে, ওই কিশোরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি বাশারের স্ত্রী-সন্তানরা জেনে যায়। এরপর তারা তাকে ভয়ভীতি দেখায় এবং তার বিরুদ্ধে এলাকায় কুৎসা রটায়। এসব সহ্য করতে না পেরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ওই কিশোরী আত্মহত্যা করে।

সালথা থানার ওসি আশিকুজ্জামান বলেন, ওই কিশােরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানাে হয়েছে। এটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুরো বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102