ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নায়িকা হতে ঘর ছাড়ে কিশোরী!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৬ বার পঠিত

স্কুলপড়ুয়া মিফতাউল জান্নাত মিথিলা। টিভি সিরিয়ালে বুদ হয়ে মনে স্বপ্ন জাগে নায়িকা হওয়ার। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় পরিবারের ধর্মীয় অনুশাসন। চলে বকাঝকাও। তাই অভিমানে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে নিরুদ্দেশে হয় ১২ বছরের এ কিশোরী।

তবে সেই যাত্রা আর বেশিদূর স্থায়ী হয়নি। সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই পথ হারিয়ে শুরু হয় কান্নাকাটি। এ অবস্থায় তাকে পেয়ে নিজ হেফাজতে নেন এক পোশাককর্মী। পরে সেখান থেকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয় পুলিশ।

ঘটনাটি চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ফিরোজশাহ এলাকার।

পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বলেন, সোমবার বিকেলে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যায় কিশোরী মিথিলা। বিষয়টি তার পরিবার থানায় জানালে শুরু হয় উদ্ধার অভিযান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারসহ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে মঙ্গলবার রাতে খুলশী থানার ওয়্যারলেস দুই নম্বর কলোনির এক পোশাককর্মীর বাসা থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ওসি আরো বলেন, বাসার নিকটবর্তী এলাকায় কান্নাকাটি করতে দেখে তাকে নিজ হেফাজতে নিয়ে যান ওই পোশাককর্মী। কিশোরীর ধারণা ছিল, বাসায় থাকলে তাকে নায়িকা হতে দেবে না পরিবার। তাই সে পালিয়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102