ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলছাত্রীকে ধর্ষণের পর ওষুধ খাইয়ে পালালেন সৌদি প্রবাসী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৬ বার পঠিত

ভোলার বোরহানউদ্দিনে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৌদি প্রবাসীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ভিকটিম পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

ধর্ষণের শিকার স্কুলছাত্রী ও তার স্বজনরা জানান, ভোলার বোরহানউদ্দিনে নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলার উত্তর খাসের হাট গ্রামের রবু আলমের ছেলে সৌদি প্রবাসী মো. জাকিরের সঙ্গে এক মাস আগে প্রেমের সম্পর্ক হয়। মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে জাকির বাড়িতে যায়। এ সময় দরজা খুললে মুখ চেপে ঘরের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে তাকে ওষুধ খাইয়ে ফেলে রেখে পালিয়ে যান। স্বজনরা এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতাল ও পরে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজ উদ্দিন জানান, ওই কিশোরীকে সেক্সুয়াল অ্যাসোল্ট হিসেবে ভর্তি করা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল আমিন ফোনে জানান, তারা ভিকটিম পরিবারের সঙ্গে কথা বলেছেন। তারা মামলা করবে বলে জানিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102