ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে। নির্যাতিতার মেডিকেল চেকআপের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার গ্রামের স্কুলছাত্রীকে (২০) প্রায়ই উত্ত্যক্ত করা হতো। বিষয়টি বাদী অভিযুক্তের বাবা-মাকে অবহিত করার পরেও বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। মেয়ের চাচা প্রবাসে থাকায় চাচি বাড়িতে একা একা রাত্রি যাপন করেন। তাই ওই শিক্ষার্থীকে চাচীকে সহযোগিতা করার জন্য চাচার বাড়িতেই ছিলেন। এক পর্যায়ে গত ২৬ এপ্রিল রাত ১১ টার দিকে বাড়ির সবাই ঘুমে থাকার সুযোগে মোস্তাফিজুর রহমান মামুন শিক্ষার্থীর চাচার বসতবাড়িতে শয়ন কক্ষে প্রবেশ করে শিক্ষার্থীকে ধর্ষণ করে। শিক্ষার্থীর চিৎকার শুনে পাশের কক্ষে থাকা শিক্ষার্থীর চাচী আসলে মোস্তাফিজুর রহমান মামুন তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। দোয়ারাবাজার থানার ওসি মুহাম্মদ নাজির আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ধর্ষিতার মেডিকেলের জন্য সুনামগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102