ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বৈরশাসকরা গণতন্ত্রের বিপক্ষে বাজি ধরছে, প্রমাণ করতে হবে গণতন্ত্র কার্যকর: বাইডেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার ১০০ দিনের মাথায় বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথম ভাষণ দেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন তার ৭০ মিনিটের ভাষণের উপসংহারে বলেন, গণতন্ত্রকে পরীক্ষা করা হচ্ছে৷ সরকার যে এখনও মানুষের পক্ষে কাজ করতে পারে তা দেখিয়ে দেয়ার জন্য তিনি আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়ে প্রশ্ন করেন, “গণতন্ত্র কি জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদাগুলো পূরণ করতে পারে? গণতন্ত্র কি মিথ্যা, ক্রোধ, ঘৃণা এবং ভয়কে জয় করতে পারে যা আমাদের বিভাজিত করে দিয়েছে? ”

বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিরোধীরা – বিশ্বের স্বৈরশাসকরা বাজি ধরে বলছে গণতন্ত্র তা করতে পারে না। তারা বিশ্বাস করে যে আমরা ক্রোধে আর ক্ষোভে অনেক বেশি বিভক্ত। এ জাতীয় সমালোচকরা জানুয়ারির ৬ তারিখ ক্যাপিটলে হামলাকে ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের অস্তমিত হওয়ার প্রমাণ’ হিসেবে দেখতে পেয়েছিল।’

তারা ভুল করছে মন্তব্য করে বাইডেন বলেন, ‘তাদের এই ভুল আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আমাদের গণতন্ত্র যে এখনও কার্যকর রয়েছে তা প্রমাণ করতে হবে। আমাদের সরকার এখনও কাজ করে – এবং তা জনগণের পক্ষে।’

বাইডেনের এ ভাষণটি মূলত দেশের অভ্যন্তরীন নীতি নিয়ে হলেও এর একটি বড় অংশ জুড়েই ছিল চীনের প্রসঙ্গ। বাইডেন চীনের হুমকিকে সামনে রেখে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রাখাসহ প্রযুক্তিগত উন্নয়ন এবং বাণিজ্য আরও সম্প্রসারণের অঙ্গীকার করেছেন।

মানবাধিকার, বাণিজ্যে অসমতার মতো বিভিন্ন ইস্যুতে চীনকে চাপে রাখার জন্য বাইডেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই শিবিরকেই ব্যাপক পরিসরে বেশকিছু আইন পাসের আহ্বান জানান।

বাইডেন বলেন, ‘মানবাধিকার, মানুষের মৌলিক স্বাধীনতা এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি দেয়া প্রতিশ্রুতি থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102