ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জিততে পারলো না বার্সেলোনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

১৬ শট আর ৮৮ শতাংশ বলের দখল রেখেও জিততে পারলো না বার্সেলোনা। স্প্যানিশ লিগের ৩৩তম রাউন্ডের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল গ্রানাদার বিপক্ষে ২-১ ব্যবধানে অঘটনের শিকার কাতালানরা। এ হারে টেবিলের তিনেই রইলো কোম্যান শিষ্যরা।

তবে কি তীরে এসে ডুবলো তরী! মেসি-গ্রিজম্যান-পিকের নত-মস্তকের এমন দৃশ্য যে, আভাস দিচ্ছে তারই। বিপরীতে গ্রানাদার জন্য, এ রাতের মাহাত্ত্ব অনন্য।

চলতি সপ্তাহে রিয়াল-অ্যাতলেটিকো ম্লান পারফর্মেন্স, সম্ভাবনার দ্বার খুলেছিলো বার্সেলোনায়। তবে ঘরের লক্ষ্মীকে কিভাবে পায়ে ঠেলতে হয়, তার নতুন চিত্রনাট্য লেখা হলো ক্যাম্প ন্যুতে।

অথচ গল্পের শুরুতে ছিলো ভিন্ন প্রেক্ষাপট। দৃশ্যপটে একজন লিওনেল মেসি। গ্রিজম্যানের পাসে তার এমন ফিনিশিং বার্সাকে দেখায় টেবিল টপার হওয়ার স্বপ্ন। প্রথমার্ধের পুরোটা সময় লিডটাকে ধরে রেখেছিলো কাতালানরা।

এরপরও দৃশ্যত খেলায় দাপট ছিলো স্বাগতিকদেরই। কিন্তু হঠাত হলোটা-কি। ম্যাচের প্রথম সুযোগেই বাজিমাত গ্রানাদার। ৬৩ মিনিটে ডারউইন মাকিসের এমন গোল দেখে মুগ্ধ আপনাকে হতেই হবে।

ট্রু জেনটেলম্যান হিসেবে সুনাম আছে বার্সা বস কোম্যানের। কিন্তু এ দিন মেজাজ হারান তিনিও। ফলাফল লালকার্ড দেখে ছাড়তে হয় ডাগ আউট।

কাতালানদের কোচের দায়িত্ব এরপর বর্তায় সহকারী কোচ আফ্রেডের শেলডারের ওপর। ফোনে ওপাশে পরামর্শ দিচ্ছিলেন কোম্যান। গোল পাওয়ার নেশায় ৯ মিনিটের ব্যবধানে তিন পরিবর্তন।

এটাই হলো হিতে বিপরীত। বিনা মেঘে বজ্রপাতের মতো আকস্মিক জর্জ মোলিনার স্কোর। যে গোলের সৌন্দর্যের উপমা শুধু সে নিজেই।

হতাশায় এতটাই বিপর্যস্ত ছিলো বার্সা, বাকিটা সময় আক্রমণ করলেও তাতে ধার ছিলো না মোটেও। তাইতো মোটে ১৮ শতাংশ বলের দখল নিয়েও শেষ হাসিটা গ্রানাদারই। আর বার্সেলোনা! পরে রইলো টেবিলের সেই তিনেই। সঙ্গে শিরোপার স্বপ্ন হলো ধূসর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102