ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীর অর্থদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

চাঁদপুরে অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের চৌধুরীঘাট ফলপট্টি ও স্টেডিয়াম রোড এলাকায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট সামিউল ইসলাম। এস ময় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল করিম।

জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল করিম বলেন, ‘চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা মার্কেটিং অফিসের যৌথ উদ্যোগে অসাধু ব্যবসায়ীদের কেজি দরে তরমুজ বিক্রি ঠেকাতে এই অভিযান চালানো হয়।’

অভিযানে চৌধুরীঘাট এলাকায় তরমুজ ব্যবসায়ী আলি সিকদার ও বিসমিল্লাহ ট্রেডার্স এবং স্টেডিয়াম রোড এলাকার আজওয়া স্টোরকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মালের চালান কপি না থাকা এবং অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রি বন্ধে ব্যবসায়ীদের হুঁশিয়ারী করা হয়।

তিনি আরো জানান, শহরের কালীবাড়ি এলাকায় হট কালেকশনকে স্বাস্থবিধি অমান্য করে ব্যবসায় পরিচালনা করায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া স্টেডিয়াম রোড এলাকার চাল ব্যবসায়ী সিরাজ ট্রেডার্সকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তার ব্যবসায়ীক লাইসেন্স না থাকা এবং নাজিরশাইল চালের সঙ্গে অন্য চাল মিশিয়ে বিক্রি করার দায়ে জরিমানা করা হয়েছে।

এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়। কোন অবস্থাতেই ক্রেতাদের জিম্মি করে অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রি করতে দেওয়া হবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102