ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারের নিরঞ্জন দেবের শেষ সৎকার করলো ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজার সদরের ১২নং গিয়াসনগর ইউপির ২নং ওয়ার্ডের শুনগরী গ্রামের বাংলাদেশ টি এসোসিয়েশন প্রাক্তন চিকিৎসা সহকারী ডাঃ নিরঞ্জন দেব(৬৫) পরলোকগমন করেন।

অদ্য ২৯ এপ্রিল ২০২১ইংরেজি রোজ বৃহঃপতিবার তিনি ঢাকা শ্যামলী হসপিটালে করোনা আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। তিনি মৌলভীবাজার সদরের ১২নং গিয়াসনগর ইউপির ২নং ওয়ার্ডের স্বরগীয় নিরদরঞ্জন দেব এর সন্তান।

মৃতব্যক্তির পরিবার পক্ষ থেকে ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর সৎকার টিম প্রধান মন্জু দাশে এর সাথে যোগাযোগ করলে, মন্জু দাশ ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ এহসানুল হক জাকারিয়ার সাথে যোগাযোগ করলে, তিনি স্বাস্থবিধি মেনে সৎকার সম্পাদনের জন্য বলেন।

ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সভাপতি এহসান জাকারিয়া , সৎকার প্রধান মন্জু দাশ, সৎকার সদস্য অবনী দাশ, গোপাল দাশ এবং বিশেষ সদস্য আব্দুর রউফ মৃত্যব্যক্তির স্নান করান, এবং লাশ দাহ করার জন্য অস্থায়ী শ্বশানে তোলেন।

মৃতব্যক্তির ছোট ছেলে রাজিব দেব অন্ত মূখাগ্নী দেন এবং মন্জু দাশ, গোপাল দাশ এবং অবনী দাশ পুরো দাহ কার্য সম্পাদন করেন। বেলা ২টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত দাহ কার্য চলে।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরনকারী ডাঃ নিরঞ্জন দেব(৬৫) সৎকারসহ ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের ৬ষ্ঠ সৎকার ও ইকরামুল মুসলিমীনের ৩৫ নং দাফন-কাপন সম্পন্ন করেছেন বলে জানান ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা মাওলানা এহসান জাকারিয়া ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102