ads
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

থিরিমান্নের শতকের পর ওশাদার ফিফটি, শ্রীলঙ্কা ৩১০/১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪৫ বার পঠিত

দ্বিতীয় দিনের শুরুতে দাপুটে বোলিংয়ে শ্রীলঙ্কাকে ফের চেপে ধরেছে বাংলাদেশ। তাই দেখে-শুনেই আগাচ্ছে স্বাগতিকরা। ২৯৫ বলে ১৫ বাউন্ডারিতে ১৩৯* রান নিয়ে ব্যাটিং লড়াইটা চালিয়ে যাচ্ছেন লাহিরু থিরিমান্নে।

আর দুরন্ত ব্যাটিং দৃঢ়তায় ধীরে-সুস্থে হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন ওশাদা ফার্নান্ডো। ১৩৪ বলে ৬ বাউন্ডারিতে ৫১* রান তুলে সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নেকে সঙ্গ দিয়ে চলেছেন ওয়ান ডাউনে নামা এ ব্যাটসম্যান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৩ ওভার শেষে এক উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়েছে ৩১০ রান।

তার আগে এক উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। লাহিরু থিরিমান্নে দিন শুরু করেন ১৩১ রান নিয়ে। আর ওশাদা ফার্নান্ডো মাঠে নামেন ৪০ রান নিয়ে।

অভিষিক্ত বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের বলে উইকেটের পিছনে লিটন দাসের হাতে প্রথম দিন ধরা পড়েন দিমুথ করুনারত্নে। ১৯০ বলে ১৫ বাউন্ডারিতে ১১৮ রানের দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলে সাজঘরে ফেরেন এ তারকা ওপেনার। প্রথম টেস্টে তিনি খেলেছিলেন ২৪৪ রানের অনন্য এক ক্রিকেটীয় ইনিংস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102