ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার জমিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- জামিরদিয়া এলাকার আলী হোসেনের ছেলে ইন্টারনেট ব্যবসায়ী আলফাজ (২২) ও বরিশাল জেলার বাসিন্দা অমিক (২০)। এ ঘটনায় মৃত আলফাজের বাবা আলী হোসেন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় উপজেলার জমিরদিয়া এলাকার তানভীরের বাড়িতে ইন্টারনেট সংযোগ দিতে আসেন ইন্টারনেট ব্যবসায়ী আলফাজ ও তার কর্মচারী অমিত। সংযোগ দিতে ঘরের টিনের চালে উঠেন অমিত ও আলফাজ। এসময় টিনের চালের ওপর দিয়ে যাওয়া ছেঁড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন অমিত ও আলফাজ।
তিনি আরও জানান, নিচে দাঁড়িয়ে থাকা আলফাজের বাবা আলী হোসেন এ অবস্থা দেখে মই বেয়ে চালে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টায় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। মৃতদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102