ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছুটির দিন হওয়ায় রাজধানীর সড়কে গাড়ির চাপ কম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

সারা দেশে কঠোর বিধি নিষেধের ১৬তম দিনে আজ ছুটির দিন হওয়ায় রাজধানীর সড়কে গাড়ির চাপ কম।

দেশজুড়ে কঠোর বিধিনিষেধের ১৬তম দিন আজ। গণপরিবহণ ছাড়া সব ধরনের যানবাহনই চলাচল করছে রাজধানীর সড়কগুলোতে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর রাস্তাঘাট ছিলো অনেকটাই ফাঁকা। ব্যাক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশা আর রিকশার দখলে সড়কগুলো। সড়কগুলোতে বাড়তি চাপ না থাকলেও অলিগলিতে সাধারণ মানুষের অবাধ চলাচল ছিল। নিরাপদ দূরত্ব বজায় রাখার প্রবণতা ছিল না এসব এলাকায়।

শুক্রবার অফিস আদালত বন্ধ থাকায় রাজধানীর সড়কে যাত্রীদের চাপ কম। প্রধান সড়কেও ব্যক্তিগত গাড়ি, সিএনজি আটোরিকশা ও পায়ে চালিত রিকশার দখলে। জরুরি সেবা খাত বিশেষ করে স্বাস্থ্য, খাদ্য উৎপাদন ও সরবরাহ এবং গার্মেন্টসের নিজস্ব পরিবহন না পেয়ে অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

ছুটির দিনে আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতাও ছিলো শীথিল। চেকপোস্টগুলোতে পুলিশের তল্লাশি না থাকায় অবাধে চলাচল করছে এসব যানবাহন।

রাজধানীর বিভিন্ন পয়েন্ট দেখা গেছে অতিরিক্ত যাত্রী নিয়ে গন্তব্যে ছুটছে সিএনজি আটোরিকশা। রাইড শেয়ার নিষিদ্ধ হলেও মোটর সাইকেলেও চলছে যাত্রী পরিবহণ।ছোট যানবাহনেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না জানিয়ে রাজধানীর প্রবেশ পথে নজরদারি বাড়িয়ে সীমিত পরিসরে গণপরিবহণ চালুর দাবি সাধারণ মানুষের।

করোনা রোধে গত ৫ই এপ্রিল শুরু হওয়া কঠোর বিধিনিষেধ চলবে ৫ই মে পর্যন্ত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102