খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে দুই ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) সকালে পানছড়ির লতিবান ইউনিয়নের কারিগর পাড়ায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলো, কারিগর পাড়ার সুমন ত্রিপুরার দুই সন্তান খুমবারটি ত্রিপুরা ও আব্রাহাম ত্রিপুরা এবং একই গ্রামের তাপস কান্তি ত্রিপুরার মেয়ে প্রান্তি ত্রিপুরা।
পুলিশ জানায়, কৃষি জমিতে খেলতে গিয়ে এক পর্যায়ে সেচের জন্য জমানো ডোবার পানিতে পড়ে এই তিন শিশুর মৃত্যু হয়।