ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রওশন এরশাদ অসুস্থ; সিএমএইচে ভর্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি পানিশূন্যতায় ভুগছেন বলে জানা যায়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে রওশন এরশাদের সহকারী ব্যক্তিগত সচিব মামুন বলেন, রওশন এরশাদ বর্তমানে সুস্থবোধ করছেন। তিনি আরো জানান জাপার এই নেত্রীর করোনা নেগেটিভ। গরমে ডি হাইড্রেশনের কারনে এমনটি হতে পারে বলে জানান মামুন। তাই সিএমএইচে ভর্তি করা হয়। এখন তিনি অনেকটাই সুস্থ। আশা করা যাচ্ছে, শুক্রবারের মধ্যেই তিনি বাসায় ফিরবেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়েছে বলে শুনেছি। শুক্রবার বিস্তারিত জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102