ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪৯৩ রানে ইনিংস ঘোষণা শ্রীলংকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

৪৯৩ রান করে ইনিংস ঘোষণা দিল শ্রীলংকা। শনিবার তৃতীয় দিন মাত্র ১৫ মিনিট ব্যাটিং করেই ইনিংস ঘোষণা দেয় স্বাগতিকরা।

বৃষ্টির কারণে দ্বিতীয় দিন প্রায় দেড় ঘণ্টা খেলা হয়নি। ফলে আজ ১৫ মিনিট আগে শুরু হয় তৃতীয় দিনের খেলা।

এই ১৫ মিনিটের মধ্যে ৩.৩ ওভার ব্যাটিং করে ২৪ রান যোগ করেছে শ্রীলঙ্কা। হারিয়েছে রমেশ মেন্ডিসের উইকেট। সবমিলিয়ে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৭ উইকেটে ৪৯৩ রান।

রমেশ মেন্ডিস আউট হয়ে হয়ে যাওয়ার পরপরই প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ৩৩ রানে তাসকিন আহমেদের চতুর্থ শিকার তিনি। অন্যদিকে ওয়ানডে মেজাজে ব্যাট করা নিরোশান ডিকবেলা অপরাজিত থাকেন ৭২ বলে ৭৭ রানে। ইনিংসটি সাজান তিনি ৮ বাউন্ডারি ও ১ ছক্কায়।

দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও উইকেট উদযাপন করেছেন তাসকিন। পেয়েছেন ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। এই পেসার ৩৪.২ ওভারে ১২৭ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102