ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪১ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ২৬ বার পঠিত

সিলেটে করোনায় বাড়ছে আক্রান্ত ও প্রাণহানি। মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত একদিনে কারো মৃত্যু হয়নি। তবে গত এক বছরে করোনায় ৩৫০ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪১ জন। যার মধ্যে ২০ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭৭ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গগ ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৪১ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ২০ জন, সুনামগঞ্জের ৯ জন, হবিগঞ্জে ৯ জন, মৌলভীবাজারে ৩ জনের করোনা সনাক্ত হয়।
নতুন এই ৪১ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৯২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৭০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৩৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৬৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩১৯ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭ জন। এরমধ্যে সিলেটের ৬৪ জন ও মৌলভীবাজারের আরও ১৩ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ২৩৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১২ হাজার ৬১৬ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬২৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৮০৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৮৬ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২১৪ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে ৬ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫০ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৭৭ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৮ জন রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102