ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে নামল স্বস্তির বৃষ্টি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ২৯ বার পঠিত
Transparent umbrella under rain against water drops splash background. Rainy weather concept.

তাপপ্রবাহ থেকে মুক্তি দিয়ে অবশেষে ফরিদপুরের বিভিন্ন এলাকায় নামল স্বস্তির বৃষ্টি। খরতাপে দগ্ধ হওয়া জীবনে গ্রীষ্মের বৃষ্টিতে স্বস্তি মিলেছে কৃষকদের। শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত গভীর রাতে বহু দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ভিজিয়ে গেল গোটা ফরিদপুরের ফসলি জমি।

দীর্ঘদিন তাপপ্রবাহ থাকার পর এই বৃষ্টির ছোঁয়ায় মুহূর্তেই মেতে উঠেন কৃষকরা। এ বৃষ্টির ফলে পাট, ইরি, বোরো ধান, শাকসবজি, আম, কাঁঠাল ও অন্যান্য ফলের ব্যাপক উপকার হবে বলে কৃষকদের মনে অনেকটা স্বস্তি।

ফরিদপুরের সালথার আজিজুল মাতুব্বর বলেন, এ এলাকার পাট, গম, ইরি, বোরো কৃষকরা বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছিলেন। রাতে স্বস্তির বৃষ্টি হওয়ায় ইরি, বোরো ধান, শাকসবজি ও ফল চাষীদের ব্যাপক উপকার হবে।

লাভলু ফকির নামের আরেক কৃষক বলেন, রাতের বৃষ্টিতে গরমের অস্বস্তি অনেকটা দূর হয়েছে। এতে কৃষকরা মাঠে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে।

কবির মোল্যা নামের আরেক কৃষক বলেন, এভাবে আরো কয়েকদিন বৃষ্টি নামলে ফসলের বাম্পার ফলন হবে।

জেলা কৃষি অফিস জানায়, এ সময়ের বৃষ্টির জন্য কৃষকরা অপেক্ষায় ছিলেন। শুক্রবার রাতের বৃষ্টিতে পাট,গম, ইরি-বোরো ধান, শাকসবজিসহ বিভিন্ন ফলের অনেকটা উপকার হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102