ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রায় দেড় কোটি টাকায় মেসির বুট বিক্রি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৪০ বার পঠিত

রেকর্ড দামে বিক্রি হলো, রেকর্ড গড়া বুট জোড়া। বার্সেলোনার হয়ে লিওনেল মেসি যে বুট পরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন তা বিক্রি হয়েছে প্রায় দেড় কোটি টাকায়। এর আগে নিলামে এত দামে কোনো বুট বিক্রি হওয়ার ইতিহাস নেই। এখান থেকে প্রাপ্ত অর্থ স্পেনের একটি হাসপাতালে শিশুদের চিকিৎসার কাজে ব্যয় করা হবে।

সর্বকালের সেরা কে? তর্কযুদ্ধে এই প্রশ্নের নিষ্পত্তিতে আসবেন না লিওনেল মেসি কিংবা পেলের ভক্তরা। কিন্তু যদি বলা হয় কোনো একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল কার? সেখানে কোনো তর্ক থাকার কথা নয়। এককভাবে যে কৃতিত্ব এখন শুধুই মেসির।

এই অর্জন বার্সেলোনা স্ট্রাইকার গড়েন গেল ২২ ডিসেম্বর রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে। তারপর থেকেই এর প্রত্যেকটি অনুষঙ্গই যেনো এক একটি ইতিহাস। যার শক্ত দাবিদার লিও’র পা মুড়িয়ে থাকা এক জোড়া বুট। কেননা রেকর্ডের প্রথম স্পর্শ যে এসেছে সেখান থেকেই।

নিজ দেশ আর্জেন্টিনা কিংবা স্পেনে মেসির দাতব্য কাজের তালিকা বেশ লম্বা। অসহায় শিশুদের পাশে প্রত্যেক বছর নিজের পারিশ্রমিকের বড় একটি অংশ খরচ করেন তিনি। এ ছাড়াও বিশেষ প্রোগ্রাম থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই খরচ হয় এসব কাজে। তারই অংশ হিসেবে এই বুট জোড়ার নিলাম করেন তিনি।

এর আগে রেকর্ড গড়ার পরই বুট জোড়ার জায়গা হয় বার্সেলোনার জাদুঘরে। লিওনেল মেসির স্বাক্ষরিত এই জুতা টিকিট কেটে দেখেছেন দর্শনার্থীরা। পরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় নিলামের। যে প্রক্রিয়ায় যুক্ত করা হয় ব্রিটিশ অকশন প্রতিষ্ঠান ক্রিসটিসকে।

ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই বুটের নিলাম ব্যাপক সাড়া ফেলে বিশ্বজুড়ে। বিভিন্ন পার্টির দর-কষাকষি শেষে বিক্রি হয় এক লাখ ৭২ হাজার ৮০৩ ডলারে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। নিলামে এত বেশি দামে বুট বিক্রি হওয়ার রেকর্ড আর নেই।

অকশন থেকে পাওয়া এই অর্থের পুরোটাই খরচ করা হবে স্পেনের ভ্যাল ডি-হেবরন ইউনিভার্সিটি হাসপাতালের গবেষণার কাজে। যেখানে মূলত চিকিৎসা দেয়া হয় ক্যানসার আক্রান্ত শিশুদের। এমন মহৎ কাজের অংশ এর আগেও অনেকবারই হয়েছিলেন লিওনেল মেসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102