ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনার দুর্গাপুরে বালুচাপায় নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে বালুর নিচে চাপা পড়ে ড্রেজার মালিক সবুজ মিয়া (৩২) নামে একজন নিহত হয়েছে। শনিবার দুপুরে সোমেশ্বরী নদীর ৩নং বালুঘাটের কানিয়াল সখির ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ পৌরশহরের খরস গ্রামের আব্দুস সাত্তারের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কানিয়াল সখির ঘাটে বালু উত্তোলনের জন্য প্রায় ৩০ টির মত বাংলা ড্রেজার রয়েছে। এসব ড্রেজার দিয়ে বালু উত্তোলনের জন্য মেশিন থেকে প্রায়ই ৩০/৪০ ফুট দূরে পাইপের সাহায্যে পানি থেকে বালু উত্তোলন করা হয়। সবুজ মিয়া প্রতিদিনের মতো তার নিজের ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। শনিবার দুপুরে বালু উত্তোলন করার সময় ২০ ফুট উপর থেকে পাড় ভেঙে বালুর নিচে চাপা পড়েন তিনি।

স্থানীয়রা দ্রুত ছুটে এসে বালু খুঁড়ে তাকে বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার তদন্ত ইন্সপেক্টর মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102