ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিল্লির বাটরা হাসপাতালের অক্সিজেন ফুরিয়ে চিকিৎসকসহ ৮ রোগীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

দিল্লির বাটরা হাসপাতালে মেডিকেল অক্সিজেন ফুরিয়ে যাওয়ার পর এক চিকিৎসকসহ অন্তত আট জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে ভারতে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটেছে। দিল্লিভিত্তিক টেলিভিশন এনডিটিভি এমন খবর দিয়েছে।

মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জনই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। আর দুজন ওয়ার্ডের।

আর ওই চিকিৎসকের নাম ডা. আরকে হিমথানি। তিনি গ্যাসট্রোএন্ট্রোলজি বিভাগের প্রধান ছিলেন।

দিল্লি হাইকোর্টকে হাসপাতালের কর্মকর্তারা বলেন, অন্তত ৮০ মিনিট ধরে ২৩০ রোগীকে অক্সিজেন দেওয়া সম্ভব হয়নি।

মহামারি সামলাতে হিমশিম খাওয়া ভারতের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকট প্রকট হয়ে উঠেছে।

হাসপাতালটি জানায়, শুক্রবার দিনগত রাত পৌনে ১২টায় অক্সিজেন শেষ হয়ে গেছে। আর নতুন সরবরাহ এসেছে রাত দেড়টায়। অর্থাৎ একঘণ্টা ২০ মিনিট অক্সিজেনবিহীন থাকতে হয়েছে।

আদালত জানায়, কোনো মানুষের মৃত্যু হোক, তা আমরা চাই না। জবাবে হাসপাতালটি বলছে, মৃতদের মধ্যে আমাদের একজন চিকিৎসকও আছেন।

বরাদ্দের অক্সিজেন না পেয়ে সন্ধ্যায় ৭টায় সরকারি নিয়োগ দেওয়া কর্মকর্তাদের জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তারপরেও যথাসময়ে অক্সিজেন পায়নি তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102