ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্বিতীয় টেস্টে ২৫১ রানে অলআউট টাইগাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক শ্রীলংকার ৪৯৩/৭ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৫১ রানে অলআউট বাংলাদেশ দল।

শনিবার আগের দিনের করা ৪৬৯/৬ রান নিয়ে ফের ব্যাটিংয়ে নেমে এদিন ৪.১ ওভারে ২৪ রান যোগ করে ৭ উইকেটে ৪৯৩ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলংকা।

তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুভ সূচনা করে বাংলাদেশ দল। উদ্বোধনীতে তামিম ইকবালের সঙ্গে ৯৮ রানের পার্টনারশিপ গড়ে ফেরেন সাইফ হাসান। প্রথম টেস্টে ০ ও ১ রানে আউট হওয়া এই ওপেনার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফেরেন মাত্র ২৫ রান করে। তিনে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে ফেরেন প্রথম টেস্টর প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত।

তৃতীয় উইকেটে অধিনায়ক মুমিনুল হক সৌরভের সঙ্গে ৫২ রানে জুটি গড়ে আউট হন তামিম ইকবাল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯০ রানে আউট হওয়া দেশ সেরা এ ওপেনার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ৯২ রানে। তার ইনিংসটি ১৫২ বলে ১২টি চারে সাজানো।

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মুমিনুল হকের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে ফেরেন মুশফিকুর রহিম। তার আগে ৬২ বলে ৭টি চারের সাহায্যে করেন ৪০ রান। মাত্র ১ রানের জন্য ফিফটি মিস করেন অধিনায়ক মুমিনুল হক সৌরভ। এরপর কোনো রান যোগ করার আগেই ফেরেন লিটন দাস (৮)।

৭ উইকেটে ২৪১ রান করা বাংলাদেশ দল এরপর মাত্র ১০ রান যোগ করতে হারায় ৩ উইকেট। ৩৩ বলে ১৬ রান করে ফেরেন মেহেদী হাসান মিরাজ। রানের খাতা খোলার সুযোগ পাননি তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও আবু জায়েদ রাহী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102