ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্যান্ডি টেস্টে বিতর্কিত আচরণে সমালোচিত লঙ্কান আম্পায়ার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

আবারও বিতর্কের জন্ম দিলেন কুমার ধর্মসেনা। বল পরিবর্তনের ক্ষেত্রে মানেননি মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নিয়ম। তাতে অবাক হয়েছেন ক্যান্ডি টেস্টের ধারাভাষ্যকাররাও। প্রথম টেস্টের আগে স্বাগতিক স্পিনারদের টিপস দিয়েও আইন ভেঙেছেন এ লঙ্কান আম্পায়ার।

ঘটনাটি ঘটে বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনে। লঙ্কানদের রান রান পাহাড়ের জবাবে বাংলাদেশের ইনিংসের নবম ওভারের খেলা চলছে। তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে বলের আকৃতি বদলে যায়, প্রয়োজন হয় বল পরিবর্তনের।

অন ফিল্ড আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে ৮ ওভার পুরনো বল খোঁজার চেষ্টা করেন। তবে এই ম্যাচেরই আরেক আম্পায়ার কুমার ধর্মসেনা বক্স থেকে একেবারে নতুন বল তুলে দেন সুরাঙ্গা লাকমালের হাতে। যা দেখে অবাক হয়েছেন ম্যাচের ধারাভাষ্যকাররাও।

এমসিসির নিয়ম বলছে, আম্পায়াররা যখন বল পরিবর্তন করবেন তখন পরিবর্তিত বলটির অবস্থা হতে হবে আগের বলটির মতো। পরিবর্তিত বল বেশি উজ্জ্বল হলে রুমাল দিয়ে ঘষে ঔজ্জ্বল্য নষ্ট করতে হবে। তবে নিয়মের পথে না হেঁটে এই লঙ্কান আম্পায়ার অনিয়মের কৌশল নিয়েছেন কোন উদ্দেশ্যে?

শুধু তাই নয়, প্রথম টেস্টের আগের দিন শ্রীলঙ্কার অনুশীলনে স্বাগতিক স্পিনারদের টিপস দিতে দেখা যায় ধর্মসেনাকে। যে কোনো ম্যাচে আইসিসি নির্ধারিত আম্পায়ার কোন দলের পরামর্শক হতে পারে কি?

এখানেই শেষ নয়। এই ইনিংসেই মুশফিকের আউটের ক্ষেত্রেও আলোচিত আম্পায়ার ধর্মসেনা। প্রভীন জয়াবিক্রমার বলে মুশফিকের এলবিডব্লিউতে আপত্তি জানালে রিভিউ নেয় লঙ্কানরা। সেখানে নিশ্চিত হয় মুশফিকের বিদায়। কিন্তু ধর্মসেনা সিদ্ধান্ত দেন রিভিউ বাতিলের। পরক্ষণেই অবশ্য নিজের ভুল শুধরে নেন।

২০১০-এ টেস্ট আম্পায়ার হিসেবে অভিষেক হবার পর থেকেই বিতর্ক যেন এই আম্পায়ারের ছায়াসঙ্গি। ২০১২ তে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা লর্ডস টেস্টে বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচিত হন। অথচ সে বছরই আইসিসির সেরা আম্পায়ারের পুরস্কারও পান কুমার ধর্মসেনা।

২০১৭ তে বাংলাদেশ-ইংল্যান্ড চট্টগ্রাম টেস্টে ধর্মসেনার সিদ্ধান্তের বিরুদ্ধে ১৬টি রিভিউ নেয়া হয়েছিলো। যে রিভিউগুলোর অর্ধেকই তার বিপক্ষে গিয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102