ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রমিক দিবসে দুই শ্রমিকের আত্মহত্যা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ২৬ বার পঠিত

বরিশালের উজিরপুর উপজেলায় দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার আর্ন্তজাতিক শ্রমিক দিবসে ওই উপজেলার পৃথক ইউনিয়ন থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন, জল্লা ইউনিয়নে ৫৮ বছর বয়সী ধান কাটা শ্রমিক জব্বার শেখ ও বামরাইল ইউনিয়নে ২৭ বছর বয়সী অটোরিকশাচালক সবুজ হাওলাদার। তারা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানা পুলিশের ওসি জিয়াউল আহসান।

ওসি জিয়াউল আহসান জানান, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পু‌লিশ জানান, উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে কৃষক নগেনের বাড়িতে ধান কাটতে আসেন বাগেরহাট জেলার পিছিডেমা গ্রামের মৃত মনসুর শেখের ছেলে জব্বার শেখ। শনিবার ভোর ৬টায় ওই বাড়ির বকুল রাণী নামক এক বাসিন্দা পুকুর পাড়ের আম গাছের সঙ্গে গামছায় ফাঁস দেওয়া ধানকাটা শ্রমিক জব্বার শেখকে দেখতে পান। জব্বার শেখ ২৩ এপ্রিল বাগেরহাট থেকে ৩২ জনের একটি টিমের সঙ্গে জল্লায় আসেন। এখান থেকে ছয় জনের একটি টিম নিয়ে নগেনের ক্ষেতের ধান কাটার চুক্তি করেন। সেখানেই থাকতেন ছয় জনের ধান কাটা শ্রমিকরা।

অপরদিকে, বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে অটোচালক সবুজ হাওলাদার শনিবার ভোররাতে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ জানিয়েছে, মা-বাবার সঙ্গে গত রাতে কথা কাটাকাটি হয় সবুজের। মূলত অভিমান করে আত্মহত্যা করতে পারেন সবুজ। সবুজ বিবাহিত হলেও ঘটনার সময়ে তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন।

#kalerkantho

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102