ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে প্রতিপক্ষের গুলিতে স্কুলছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

সিলেটের বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষকালে প্রতিপক্ষের গুলিতে স্কুল পড়ুয়া এক কিশোর নিহত হয়েছেন। তার নাম সুমেল আহমদ (১৮)। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামের মানিক মিয়ার ছেলে ও স্থানীয় শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

আজ শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটে চৈতননগর গ্রামের (পশ্চিমপাড়া) সড়কে মাটিকাটা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরও তিনজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের ভেতর দিয়ে একটি সড়ক নামা টুকের বাজার মূল সড়কে গিয়ে যুক্ত হয়েছে। সম্প্রতি এ সড়কে নিজের গোত্রের লোকজন নিয়ে মাটি কাটার কাজ শুরু করেন সাইফুল ওরফে লন্ডনি সাইফুল। আজ সড়কের পাশে গ্রামের নজির মিয়ার ধানী জমি থেকে তারা মাটি কাটতে গেলে আপত্তি করেন তিনি।
এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে সাইফুল গুলি করেন। এসময় কয়েকজন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে মারা যায় স্কুলছাত্র সুমেল। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংঘর্ষে একজন নিহত হবার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামীম মূসা ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102