ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার গোপন সংবাদের ভিত্তিতে ১০ নং নাজিরাবাদ ইউপির আটঘর দাশপাড়া দেবস্থলী নামক পয়েন্টের সামনে অভিযান পরিচালনা করে ২৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইয়াছিনুল হকের দিক নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মশিউর রহমান এর সার্বিক তত্বাবধানে মৌলভীবাজার মডেল থানার এসআই (নিঃ) আজিজুর রহমান নাইম, এসআই সুলতানুর রহমান, এএসআই মাহবুবুল আলম, এএসআই, খাজা মাইন উদ্দিন ও এএসআই মনসুর আলী উক্ত অভিযান পরিচালনা করে ২(দুই) মাদক ব্যবসায়ীকে আটক করেন।

১লা মে সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃত ২ মাদক ব্যবসায়ী হলো ১। রব্বান মিয়া (৩৫) পিতা-মৃত জলই মিয়া, ২। মোঃ শিবলু মিয়া (৩৪) পিতা-মৃত কন্টর মিয়া, উভয় সাং-আটঘর, থানা ও জেলা।

মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা শেষে ধৃত আসামীদ্বয় ও জব্দকৃত আলামতসহ এসআই/ আজিজুর রহমান নাইম তাদের বিরুদ্ধে যথারীতি মাদক আইনে এজাহার দায়ের করে বর্নিত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

এব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক জানান, মাদক সেবন ও মাদক ব্যবসায়ীসহ সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মৌলভীবাজারকে মাদকমুক্ত করতে মডেল থানা পুলিশের চৌকস টিম কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, মাদক সেবী, মাদক ব্যবসায়ী, জুয়াড়িদের তথ্য দিয়ে সহযোগিতা করে মৌলভীবাজার কে মাদকমুক্ত করতে আহবান জানান এবং তথ্য দাতাদের নাম পরিচয় গোপন রাখা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102