ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠিতে দুই দোকান থেকে টিসিবির ১৮ লিটার তৈল উদ্ধার, ১লক্ষ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩০ বার পঠিত


ইমাম বিমান, ঝালকাঠি;
ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি দোকান থেকে টিসিবি পন্য ( সোয়াবিন তৈল) ১৮ লিটার ভোজ্য তৈল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত তৈল জব্দ পূর্বক দুই দোকানিকে ৫০ হাজার করে মোট ১লক্ষ টাকা জরিমানা করা হয়।

৩০ এপ্রিল শুক্রবার ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু মুসার নেতৃত্বে দুপুর আনুমানিক ১২টার সময় বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের একটি দল। এ সময় দুটি দোকানে অভিযান চালিয়ে সরকারি টিসিবি পন্যের দুই লিটারের ৯ বোতল ভোজ্য তৈল উদ্ধার করে। ।

শহরের অভ্যন্তরে বাজারের ব্যবসায়ী কৃষ্ণকাঠি এলাকার লাল মিয়ার দোকান থেকে ২ লিটারের ৪ টি এবং আল্লারদান দোকানের মালিক মাহাবুব আলমের দোকান থেকে ২ লিটিরের ৫ টি তৈল সহ মোট ৯ বোতল তৈল উদ্ধার করে।

সরকারি টিসিবি পন্য দোকানে ভোজ্য তৈল রাখার অপরাধে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় দুই ব্যবসায়ী ভ্রাম্যমান আদালতকে নগদ এক লক্ষ টাকা জরিমানা দিয়ে মুক্তি পায়।

আদালতের বিচারক সতর্ক করে বলেন সরকারি পণ্য দোকানে বিক্রির উদ্দেশ্যে রাখা যাবে না। সরকার ভর্তুকি দিয়ে হতদরিদ্রদের মাঝে এগুলো কম মূল্যে ডিলারের মাধ্যমে বিক্রি করছে । টিসিবির পণ্য ডিলার ব্যতীত দোকানে বিক্রি করা অপরাধ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102