ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধান কাটায় ব্যস্ত নকলার ছাত্রলীগ কর্মীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ২৯ বার পঠিত


নকলা (শেরপুর) প্রতিনিধি:
দরিদ্র ও অসহায় বর্গাচাষীদের মুখে হাসি ফুটাতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উপজেলার ছাত্রলীগ কর্মীরা ধান কাটয়া ব্যস্ত সময় পার করেছেন। এতে উপকৃত হয়েছেন উপজেলার ২ নং নকলা ইউনিয়নের সিংগুয়া গ্রামের অসহায় এক প্রান্তিক কৃষক রব্বানী মিয়া। আন্তর্জাতিক শ্রমিক দিবসে নকলা ছাত্রলীগের কর্মীরা রব্বানী মিয়ার ৩৫ শতক জমির ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক উপজেলা ছাত্রলীগ কর্মী আবু হামযা কনকের নেতৃত্বে তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিভিন্ন এলাকার দরিদ্র অসহায় প্রান্তিক কৃষকদের ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিচ্ছেন তারা।

উপজেলা ছাত্রলীগ কর্মী আবু হামযা কনক জানান, তারা ২৫ এপ্রিল রবিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার ছাত্রলীগের কর্মীদের নিয়ে এক ভার্চুয়াল আলোচনা সভায় গত বছরের ন্যায় চলতি বোরো মৌসুমেও উপজেলার দরিদ্র অসহায় প্রান্তিক কৃষকদের ধান কেটে দেওয়ার কর্মসূচি হাতে নেন। কর্মসূচির অংশ হিসেবে ২৭ এপ্রিল মঙ্গলবার থেকে তাঁরা এ কর্মসূচি বাস্তবায়ন শুরু করেন। এর পর থেকে তারা প্রতিদিন কোন না কোন এলাকার একজন করে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন।

স্বেচ্ছাশ্রমে ধান কাটা কর্মসূচির প্রথম দিন ২৭ এপ্রিল মঙ্গলবার তারা উপজেলার ২নং নকলা ইউনিয়নের ছতরকোনা এলাকার বিধবা দরিদ্র বর্গাচাষী হালিমার ৪০ শতক জমির ধান, ২৮ এপ্রিল বুধবার চরঅষ্টধর ইউনিয়নের ভোটকান্দি এলাকার দরিদ্র বর্গাচাষী জসিম উদ্দিনের ৬৬ শতক জমির ভূট্টা, ২৯ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার মমিনাকান্দা এলাকার অসহায় বর্গাচাষী মরজিনার ৩৫ শতক জমির ধান, ৩০ এপ্রিল শুক্রবার পৌরসভার দড়িপাড়া এলাকার দরিদ্র কৃষক হীরা মিয়ার ২৫ শতক জমির ধান এবং কর্মসূচির পঞ্চম দিনে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ২ নং নকলা ইউনিয়নের সিংগুয়া গ্রামের অসহায় কৃষক রব্বানী মিয়ার ৩৫ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

স্বেচ্ছায় শ্রমের এ মহতী কর্মসূচিতে অংশ গ্রহনকারীদের মধ্যে- নাজমুল হাসান নাঈম, শাওন হাসান, মজিদ, সৌরভ, রাজু, রকি, রাকিব, তরিকুল, আল আমিন, মেহেররাজ ইমতিয়াজ জিসান, মোশাররফ হোসেন, অভ্র বণিক ও সোহাগের নাম উল্লেখযোগ্য। তারা বলেন, দেশ ও জাতির উন্নয়নে আমরা এরকম অসহায় দরিদ্র কৃষকদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। উপজেলার দরিদ্র অসহায় কৃষকদের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে বলে তারা জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102