ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে ট্রাকচাপায় ভ্যানযাত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় আবু হানিফ (৩৬) নামের ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।

রোববার (২ মে) সকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের গোলাপ প্রামাণিকের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আহম্মেদপুর এলাকায় টিউবয়েল বসানোর জন্য আবু হানিফসহ পাঁচজন যাচ্ছিলেন। পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝে চলে আসে। এসময় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু হানিফ নিহত হন। এছাড়া চালকসহ চারজন আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102