ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঋণের কিস্তি পরিশোধের চাপ, যুবকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে ঋণের কিস্তির টাকা পরিশোধ করার চাপে রুবেল মিয়া নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ এপ্রিল) উপজেলার ডোমবাড়ীচালা গ্রামে বিষপান করে আত্মহত্যা করেন তিনি।

মৃত রুবেল একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

নিহতের স্ত্রী সেলিনা আক্তার বলেন, পিদিম থেকে ২০ হাজার টাকা নিয়ে আমরা কৃষিকাজ শুরু করি। পুরো টাকা বিনিয়োগ করেছিলাম সবজিচাষে। সবেমাত্র ফলন আসছে। এরইমধ্যে তারা টাকার জন্য চাপ প্রয়োগ শুরু করেন। গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে সমিতির লোকজন আমাদের শাসিয়ে যান।

তিনি আরও বলেন, শনিবার (১ মে) টাকা দেয়ার তারিখ ছিল। কিন্তু কোনো টাকাও আমাদের কাছে ছিল না। এ নিয়ে রুবেলের মধ্যে হতাশা তৈরি হয়েছিল।

পরে শুক্রবার দুপুরে তিনি ঘরে থাকা কীটনাশক পান করেন। তার গোঙানীর শব্দ পেয়ে পরিবারের লোকজন তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

তিলিহাটি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য তারেক হাসান বাচ্চু বলেন, পারিবারিক নানা ঝামেলা ও কিস্তির টাকা জোগাড় করতে না পেরে যুবকের মধ্যে বিষণ্নতা তৈরি হয়। এ থেকেই তিনি আত্মহত্যা করেছেন। তবে করোনার এ সময়ে কিস্তি উত্তোলন বন্ধ করা প্রয়োজন ছিল। এসময় কৃষকরা এমনিতেই ভালো অবস্থায় নেই।

পিদিম ফাউন্ডেশনের (মাস্টারবাড়ী উত্তর) ব্যবস্থাপক রাশেদুল ইসলাম বলেন, আমরা স্বামী-স্ত্রীর যৌথ ছবি নিয়ে স্ত্রী সেলিনা আক্তারকে ঋণ দিয়েছি। তার স্ত্রী আমাদের সদস্য। গত বৃহস্পতিবার মাঠকর্মী তার বাড়িতে যায় টাকা আদায়ের জন্য।

তিনি আরও বলেন, শনিবার টাকা দেয়ার তারিখ দিয়েছিলেন তারা। পরে আমরা জানতে পারি, শুক্রবার সেলিনার স্বামী আত্মহত্যা করেছেন। বিষয়টি দুঃখজনক। তবে প্রতিষ্ঠানের কেউ ঋণের কিস্তির জন্য তাকে চাপ দেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ঋণের কিস্তির চাপে আত্মহত্যার অভিযোগ সঠিক নয়। নিহত যুবকের বাবা ও মা বলেছেন তার ছেলের মানসিক সমস্যা ছিল। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি থানায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102