ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘যত টাকাই লাগুক সবার জন্য করোনার ভ্যাকসিন আনা হবে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ২৫ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ খুবই মারাত্মক। যত টাকাই লাগুক করোনার ভ্যাকসিন নিয়ে আসা হবে এবং সবাই পাবে। সামনে করোনার টিকা আরও আসবে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলুন।

রোববার (২রা মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার কাজ শুরু করার পর যেসব বুদ্ধিজীবী পরামর্শ দেন তারা কোথায়, কয়জনকে সহযোগিতা করেছেন। অতীতের মতো করোনা দুর্যোগেও মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের মহামারিতে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়াতে হবে। আন্তঃজেলা যান চলাচল বন্ধ থাকায় কাজ হারানো পরিবহন শ্রমিকদেরও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, তাৎক্ষণিকভাবে কোথাও কোনো সহায়তার প্রয়োজন হলে যাতে সেটা করা যায়, সেজন্য জেলা প্রশাসকদের অনুকূলেও অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, বিরোধীদলে থাকা অবস্থাতেও মানুষের পাশে ছিল আওয়ামী লীগ। অন্যান্য রাজনৈতিক দল, যারা সরকার উৎখাতের কথা বলেন। তারা আজ মানুষের পাশে নেই কেন? বুদ্ধিজীবীদের পরামর্শ বা বুদ্ধি তখনই পাওয়া যায়, যখন সব সিদ্ধান্ত বা কাজ সরকার সম্পন্ন করে ফেলে।

গতবছরের মতো এবারো করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আর্থিক সহায়তা কার্যক্রম শুরু।

এবার আড়াই হাজার টাকা করে ৯শ কোটি টাকা দেয়া হচ্ছে ভোলা, জয়পুরহাট এবং চট্টগ্রামের ৩৬ লাখ পরিবারকে, যা ৩ দিনের মধ্যে এসএমএসের মাধ্যমে পৌঁছে যাবে সবার কাছে জানালেন, সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, যতদিন করোনা থাকবে ততোদিন এ সহযোগিতা অব্যাহত রাখা হবে। যারা বিরোধী দল বলে নিজেদের ভাবছে, এই দুযোগে তারা কোথায়? কয় জনকে সহযোগিতা করেছে?

চলতি ২০২০-২১ অর্থবছরের ১৪ই এপ্রিল তারিখ থেকে করোনাভাইরাসের বিস্তাররোধে সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ করার ফলে ক্ষতিগ্রস্ত দিনমজুর, কৃষক, শ্রমিক, গৃহকর্মী, মোটর শ্রমিকসহ অন্যান্য পেশায় নিয়োজিতদের পুনরায় আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জনপ্রতি ২৫শ’ টাকা করে প্রদানের সুপারিশ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102