ভারত থেকে আসা ৯৯ বাংলাদেশিকে বাধ্যতামূলক প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে নড়াইলে।
জেলা প্রশাসন জানায়, শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে তাদের।
এছাড়া আরও ৫১ জনকে রাখার ব্যবস্থা করা হয়েছে। তাদের থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ বহন করবে সরকার। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন আনসার সদস্যরা।