ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরের মাটির দেওয়াল চাপায় নবাবগঞ্জে দুই ভাই নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৮ বার পঠিত

দিনাজপুরের নবাবগঞ্জে খেলা করতে গিয়ে মাটির দেওয়াল চাপায় শাহারিয়ার রহমান সিয়াম ও ফাইজার ইসলাম আকাশ নামে দুই শিশু নিহত হয়েছে। সম্পর্কে তারা দু’জন আপন চাচাতো ভাই।

আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের রাগবিন্দুপুর কুটিপাড়া এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহারিয়ার রহমান সিয়াম (১০) নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের রাগবিন্দুপুর কুটিপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে এবং ফাইজার ইসলাম আকাশ (৬) একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, রবিবার সকালে নিজ বাড়ির আঙ্গিনায় পুরাতন মাটির দেয়ালের পাশে কাঁঠাল গাছের তলায় খেলা করছিলো ওই দুই শিশু। হঠাৎ করে দেওয়ালটি ভেঙে তাদের উপর পড়ে। এসময় দেয়ালের চাপায় ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু ঘটে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া তাদের লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয় বলে পুলিশ জানায়।

বিনোদনগর ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন জানান, রবিবার সকালে রাগবিন্দুপুর কুটিপাড়া গ্রামের আপন দুই ভাই মো. জিয়াউর রহমান ও আশরাফুল ইসলাম তাদের বাড়ি সংস্কার করতে পুরনো মাটির দেয়াল ভেঙে দিতে গেলে অসাবধানতাবশত তাদের উভয়ের দুই সন্তান দেয়াল চাপায় ঘটনাস্থলেই মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102