ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলার কুঞ্জেরহাটে ট্রাকচাপায় নারী পুলিশ সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

ভোলার কুঞ্জেরহাটে ট্রাকচাপায় আকলিমা আক্তার নামের পুলিশের এক এএসআই মারা গেছেন। রোববার (২ মে) দুপুর সাড়ে ১২টায় কুঞ্জেরহাটের তজুমদ্দিন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আকলিমা বোরহানউদ্দিন থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়।

থানা সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন থানার এএসআই আকলিমা বেগম তার সহকর্মী কনস্টবল জাকারিয়ার মোটর সাইকেলে তদন্তের কাজে উপজেলার কুঞ্জেরহাট এলাকায় যান। দুপুর সাড়ে ১২টায় কুঞ্জেরহাট বাজারের তজুমদ্দিন সড়কে ট্রাক চাপায় ঘটনাস্থলেই এএস আই আকলিমা আক্তার (৩৮) মারা যান। এ সময় বাজারের লোকজন ঘাতক ট্রাকটি আটক করলে পুলিশ গিয়ে চালক আজহার খান আটক করে। ঘাতক ট্রাকটিও (ঢাকা মেট্টো ট- ১৬-৫৩৯০) জব্দ করা হয়েছে।

নিহত আকলিমার স্বামী জসিম উদ্দিন সদর থানায় পুলিশের এসআই হিসেবে কর্মরত আছেন। দুই সন্তানের জননী আকলিমার বড় ছেলে আবির খান জয় (১৪) ও আবিদ খান জীম (১২) মায়ের সঙ্গেই থাকত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102