ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নন্দীগ্রামে মমতাকে হারিয়ে শুভেন্দুর জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৯ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দোপাধ্যায়কে ১ হাজার ৬২২ ভোটে হারিয়ে জয় পেয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী।

তবে নন্দীগ্রামের ফলাফলের প্রতিক্রিয়ায় ভোট চুরির অভিযোগ এনে আদালতে যাওয়ার কথা বলেছেন মমতা। এদিকে, নিজের হারলেও দলের জয়ের জন্য বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

মমতা বলেন, ‘‘বাংলার জয়ের জন্য সকলকে অভিনন্দন। বাংলার জয়, মানুষের জয়। বাংলা আজ ভারতকে বাঁচিয়েছে।’’

সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নন্দীগ্রাম আসনে জয় পেল শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম নিয়ে চরম বিভ্রান্তি চলছিল। ১৭ রাউন্ড ভোটগণনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন বলে খবর আসছিল। কিন্তু সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার জেরে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না। তার পরেই ১ হাজার ৬২২ ভোটে শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসে।

নন্দীগ্রামে হারলেও পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। বিধানসভা নির্বাচনের বেসরকারি ফলাফলে ২০৯ আসনে জয় পেয়েছে দলটি। অন্যদিকে বিজেপি পেয়েছে ৮০টি আসন। এদিকে, কংগ্রেস ও সিপিএম জোট পেয়েছে মাত্র ৩টি আসন। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন ২৯৪টি। প্রার্থীর মৃত্যুতে দুটি আসনে ভোট হয়নি।

আজ রবিবার সকাল সাড়ে আটটায় শুরু হয় ভোটগণনা। করোনার কারণে এবার কাউন্টিং হলের সংখ্যা দ্বিগুণ করা হয়েছিল। রাজ্যটিতে দীর্ঘ আট পর্বের নির্বাচন শেষ হয় ২৯শে এপ্রিল।

ছাত্র রাজনীতির মধ্য দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন শুরু হয়। ৬৬ বছর বয়সী মমতার রাজনৈতিক জীবনে ছিল নানা উত্থান পতন। তার নেতৃত্বেই পশ্চিমবঙ্গ থেকে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটে।

১৯৫৫ সালের ৫ই জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাবা প্রমীলেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী।

কলকাতার শ্রীশিক্ষায়তন কলেজ থেকে বি.এ ডিগ্রি সম্পন্ন করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি অর্জন করেন তিনি। পরে কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রিও নেন।

১৯৭০এর দশকে কংগ্রেস আই দলের মধ্য দিয়ে মমতার রাজনৈতিক জীবনের সূচনা হয়। ১৯৭৬ থেকে ৮০ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেস আইয়ের সাধারন সম্পাদক ছিলেন।

১৯৮৪ সালে লোকসভা নির্বাচনে মাত্র ২৯ বছর বয়সে পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বর্ষীয়ান কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে সেসময়ের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে ৭ বার জয়লাভ করেন।

রাজনৈতিক জীবনে কেন্দ্রীয় ক্যাবিনেটের দুবার রেলমন্ত্রী, একবার কয়লা মন্ত্রণালয় এবং একবার মানব সম্পদ উন্নয়ন এবং ক্রিড়া ও যুবকল্যান এবং মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৯৭ সালে মমতা কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সর্বভারতীয় তৃণমুল কংগ্রেস গড়ে তোলেন। ২০১১ সালে মমতার নেতৃত্বে তৃণমুল কংগ্রেস পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করে রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102