ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় শিক্ষক-ছাত্রীর অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

নওগাঁর রাণীনগরে শিক্ষক ও ছাত্রীর অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার দেখে বিভিন্ন আইডি ও পেইজে ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ওই উপজেলার বেলোবাড়ি গ্রামের আসরত আলী মিনার ছেলে সাদেকুল ইসলাম পিটু প্রায় ১০ বছর আগে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক হিসেবে যোগদান করেন। এরপর থেকেই তিনি ওই বিদ্যালয়ের ছাত্রীদের প্রাইভেট পরাতেন। চলতি বছর লাইব্রেরিয়ান কাম তথ্য-বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন। এরই মধ্যে একই স্কুলের এক ছাত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। গত বছর ভিডিও ছড়িয়ে পড়লে সেই ঘটনা জানাজানি হয়। পরে প্রভাবশালী এক নেতার হস্তক্ষেপে তখন ঘটনাটি ধামাচাপা পড়ে যায়।

শনিবার (১ মে) একটি ফেসবুক আইডি থেকে ওই শিক্ষক ছাত্রীর অনৈতিক কর্মকাণ্ডের ৫ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওটি আপলোড দেয়া হয়। এরপর সেই ভিডিও এবং স্ক্রিনশট আরো কয়েকটি আইডি ও পেইজে পোস্ট করা হলে সেগুলো ভাইরাল হয়। এসব ভিডিও স্ক্রিনশট দেখে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক ও গণ্যমান্যরা। তারা ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াদ জোর দাবি জানিয়েছেন।

অবিভাবকরা বলেন, শিক্ষক যদি ছাত্রীর সঙ্গে এমন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। সেই বিদ্যালয়ে আমাদের মেয়েরা কিভাবে নিরাপদ। দ্রুত ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক সাদেকুল ইসলাম পিটুর মোবাইলে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন এবং রাণীনগরের ইউএনও সুশান্ত কুমার মাহাতো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102