ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকাকে ধর্ষণ করে ভিডিও ধারণ, দুই বন্ধুসহ ধর্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

নীলফামারী সৈয়দপুরে প্রেমিকাকে ধর্ষণের ভিডিও ধারণের মামলায় ধর্ষকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ওই তিন বন্ধুকে পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ মিনিট ৩০ সেকেন্ডের ধর্ষণের ভিডিওটি উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ার আব্দুল মালেকের ছেলে মো. মুন্না, একই গ্রামের পাঠানপাড়ার শওকত আলীর ছেলে মো. আলাল ও আমজাদের মোড়ের শহিদুল ইসলামের ছেলে তৌফিক ইসলাম তুহিন।

জানা যায়, সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ার এক মাদরাসা ছাত্রীর সঙ্গে ২০১৮ সালে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই পাড়ার মো. মুন্নার। ওই বছরের ৭ সেপ্টেম্বর পাঠানপাড়ার আলালের বাড়িতে দেখা করে মুন্না ও ওই ছাত্রী। এ সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সাথীকে ধর্ষণ করে মুন্না। প্রেমিক কৌশলে ওই ধর্ষণের ঘটনা মোবাইলে ধারণ করেন।

পরবর্তীতে ২০২০ সালের ২৪ জানুয়ারি ওই মাদরাসা ছাত্রীর সঙ্গে একই গ্রামের মশিউর রহমানের ছেলে আশিকুর রহমানের বিয়ে হয়। তবে তাদের সুখের সংসারে বিপত্তি দেখা দেয় চলতি বছরের ১০ এপ্রিল রাত ৯টার দিকে। ওই ছাত্রীর সঙ্গে মুন্নার অপর বন্ধু তুহিন দেখা করে তাকে জানায়, মুন্নার সঙ্গে তার ধর্ষণের একটি ভিডিও তার কাছে রয়েছে।

ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য ১৪ এপ্রিল ওই ছাত্রী সৈয়দপুর প্লাজার ‘বার্গার কিং’ নামে একটি চাইনিজ রেস্টুরেন্টে তুহিনের সঙ্গে দেখা করে। তুহিন Jannatun Ferdaus Alo Jannat নামের একটি ফেসবুক আইডি থেকে ২ মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপসটি দেখায় ছাত্রীকে। পরে সেটি ডিলিট করার জন্য অনুরোধ জানালে তুহিন ২ লাখ টাকা অথবা দৈহিক মেলামেশা করার প্রস্তাব দেয় তাকে। এতে অসম্মতি জানিয়ে নিজ বাড়িতে ফিরে যায় ওই ছাত্রী।

শনিবার সকালে তুহিন মোবাইল ফোনে ওই ছাত্রীকে আবারো টাকা অথবা দৈহিক মেলামেশার প্রস্তাব দেয়। এতে রাজি না হলে ভিডিওটি ইন্টারনেট ও ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয়। এ ঘটনায় ওইদিন বিকেলে ওই ছাত্রী নিজে বাদী হয়ে তিনজনকে আসামি করে সৈয়দপুর থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুর রহমান জানান, মামলার পরপরই শহরের পাঁচমাথা মোড় থেকে তৌফিক ইসলাম তুহিন, আমজাদের মোড় থেকে মো. আলাল এবং নিজ বাড়ি থেকে মো. মুন্নাকে গ্রেফতার করা হয়।

সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, এ ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।

নীলফামারী পুলিশের এএসপি (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম জানান, রোববার ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। অপরদিকে গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102